জামালপুর জেলার সকল বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট (সোমবার) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনয়েতনে ময়মনসিংহ কর অঞ্চল পারদর্শী রেঞ্জ- ২ এর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কর অঞ্চল ময়মনসিংহর পরিদর্শী রেঞ্জ ২ এর যুগ্ন কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, পরিদর্শী -৪ যুগ্ন-কর কমিশনার এসএম গালিব ফারুক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, জামালপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল প্রমূখ। এ সময় বক্তারা আয়কর আইন এর হালনাগাদ বিধান, উৎসে কর কর্তন পূর্বক সরকারি কোষাগারে জমাদানের নিয়মাবলী এবং পিএসআর যাচাই করনের সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়। বক্তারা বলেন, উৎসে কর ডাক্তার নিজেই দিবেন, উৎসে কর দিলে, এই কর এর সাথে বাৎসরিক কর যুক্ত হবে। ভয়-ভীতির কোন কারণ নাই। আপনারা হয়তো ভয়-ভীতির মধ্যে আছে যে, আপনাদের উপর বাড়তি কর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রতিমাসে যদি কিছু কিছু করে দিয়ে দেই তাহলে বছর শেষে এটা আমাদের জন্য বার্ডেন হয় না। আমরা কর আদায় করবো কোন ভয় না দেখিয়ে। অনেকে হয়তো প্রতি মাসে দিতে চাইবে না কিন্তু বুঝিয়ে বলতে পারলে হয়তো কেউ আর বারণ করবে না। মতবিনিময় সভায়, জেলার সমিতি ভূক্ত ১৬২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।