প্রকাশ :: ... | ... | ...

দেশে এ বছর সোনার দাম কত কমল


সংযুক্ত ছবি

বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। দেশের বাজারেও সোনার দাম কমছে। বাজুস চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। জানুয়ারিতে এক ভরির দাম ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।