আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে  ৯০০ ইসরায়েলি

আজাদ ওয়ার্ল্ড ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় প্রায় ৯০০ ইসরায়েলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের হিসাবে, এই সংখ্যাটি একদিনে কম্পাউন্ডে প্রবেশ করা ইসরায়েলির মোট সংখ্যা। আল-আকসা কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব ইসলামী ওয়াক্‌ফ কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে। এটি ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পরও বিদ্যমান থাকা ‘স্ট্যাটাস কু’ চুক্তির অধীন চলমান। খবর আল জাজিরার।

চুক্তি অনুযায়ী জর্ডান-নিয়ন্ত্রিত ইসলামী ওয়াক্‌ফ কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক কর্তৃপক্ষ আর ইসরায়েল নিয়ন্ত্রণ করে এর চারপাশের নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থায় মুসলমানরা পূর্ণ স্বাধীনতায় সেখানে নামাজ পড়তে পারেন। তবে অমুসলিম দর্শনার্থীরা নির্ধারিত সময় ছাড়া প্রবেশ বা প্রার্থনা করতে পারেন না। 

আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং একই স্থানে অবস্থিত ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পবিত্র বিবেচিত হওয়ায় স্থানটি দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত