প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৪: ১৯ ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো। দেশটির রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি এ তথ্য জানিয়েছেন। হুথি সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, সাদা প্রদেশের শাদা জেলায় এই হামলা চালানো হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে হুথিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানেই গোষ্ঠীটির প্রতিষ্ঠা হয়েছিল। এদিকে হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানিয়েছে, তারা তাইজ প্রদেশের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে। পাশাপাশি সরকারি বাহিনীর সামরিক শিবির লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন