প্রকাশ :: ... | ... | ...

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ


সংযুক্ত ছবি

উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। তবে পিয়ংইয়ং বারবারই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জি-২০ সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। আল জাজরিার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। এসব প্রস্তাবের মধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নে সহায়তা নিষিদ্ধ করার বিষয়টিও রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি অংশ নেন। তিন দেশের এই অবস্থান এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখিয়ে আসছেন। প্রথম মেয়াদে কিমের সঙ্গে কয়েক দফা ঐতিহাসিক বৈঠক করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তাকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার আবারও বৈঠক হতে পারে বলে আলোচনা চলছে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সেপ্টেম্বরে প্রস্তাব দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের পরিবর্তে আপাতত তা স্থগিত করার বিষয়ে ওয়াশিংটনের আলোচনা করা উচিত। এর বিনিময়ে পিয়ংইয়ংকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনার কথা বলেন তিনি। তবে সমালোচকদের আশঙ্কা, এমন উদ্যোগ উত্তর কোরিয়াকে কার্যত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার শামিল হতে পারে। পাশাপাশি অস্ত্রভান্ডার ছাড়াই নিষেধাজ্ঞা থেকে সুবিধা পেতে পারে দেশটি। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও চীনের সমর্থনপুষ্ট উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির সরকার পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে। শনিবার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী কয়েকটি দেশের যৌথ বিবৃতিরও নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তাদের পারমাণবিক রাষ্ট্রের অবস্থান বদলাতে পারবে না। সূত্র: আল জাজিরাউত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। তবে পিয়ংইয়ং বারবারই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জি-২০ সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। আল জাজরিার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। এসব প্রস্তাবের মধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নে সহায়তা নিষিদ্ধ করার বিষয়টিও রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি অংশ নেন। তিন দেশের এই অবস্থান এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখিয়ে আসছেন। প্রথম মেয়াদে কিমের সঙ্গে কয়েক দফা ঐতিহাসিক বৈঠক করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তাকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার আবারও বৈঠক হতে পারে বলে আলোচনা চলছে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সেপ্টেম্বরে প্রস্তাব দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের পরিবর্তে আপাতত তা স্থগিত করার বিষয়ে ওয়াশিংটনের আলোচনা করা উচিত। এর বিনিময়ে পিয়ংইয়ংকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনার কথা বলেন তিনি। তবে সমালোচকদের আশঙ্কা, এমন উদ্যোগ উত্তর কোরিয়াকে কার্যত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার শামিল হতে পারে। পাশাপাশি অস্ত্রভান্ডার ছাড়াই নিষেধাজ্ঞা থেকে সুবিধা পেতে পারে দেশটি। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও চীনের সমর্থনপুষ্ট উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির সরকার পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে। শনিবার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী কয়েকটি দেশের যৌথ বিবৃতিরও নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তাদের পারমাণবিক রাষ্ট্রের অবস্থান বদলাতে পারবে না। সূত্র: আল জাজিরা