প্রকাশ :: ... | ... | ...

এনভিডিয়ার সিইওর ‘বান্ধবী’ অ্যালিসের চীনের সঙ্গে কি তাহলে ব্যবসা ছিল


সংযুক্ত ছবি

চীনের ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর তিনি অল্প সময়ের জন্য পদ ছেড়েছিলেন। পরে আবার এনভিডিয়ার দায়িত্বে ফেরেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চীনের বড় এআই ডেটা সেন্টারগুলোর জন্য শক্তিশালী কম্পিউটিং সরঞ্জাম সংগ্রহে অর্থায়ন করেছে। আগে প্রকাশিত হয়নি এমন কিছু নথি পর্যালোচনা করে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে এ তথ্য উঠে এসেছে।চীনের কেন্দ্রীয় ব্যাংকের নথিতে ৭৬৪টি পর্যন্ত এআই সার্ভার ও মডিউলের তথ্য পাওয়া গেছে। এগুলোর ঘোষিত মূল্য ২৭ কোটি ডলার। পাশাপাশি এসব সরঞ্জামকে বড় কম্পিউটিং নেটওয়ার্কে যুক্ত করতে ব্যবহৃত ৩ কোটি ১০ লাখ ডলারের যন্ত্রপাতির তথ্যও রয়েছে। এসব হার্ডওয়্যারের বড় একটি অংশ সাংহাইয়ের বিশাল একটি ডেটা সেন্টারে রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।.যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার মেগাস্পিডকে বাণিজ্যিক কালোতালিকাভুক্ত করেছে। তবে মেগাস্পিডের দাবি, তারা কোনো অন্যায় করেনি। প্রতিষ্ঠানটি বলেছে, অ্যালিস হুয়াং ২০২৫ সালের আগস্টে এ কোম্পানি ছেড়ে গেছেন।.এই ডেটা সেন্টারটি চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট ও সাংহাইয়ের সংজিয়াং ডিস্ট্রিক্ট সরকারের কৌশলগত অংশীদারত্বে নেওয়া একটি এআই কম্পিউটিং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট।নথি পর্যালোচনায় দেখা যায়, অ্যালিস হুয়াংয়ের পরিবারের সদস্য ও সহযোগীদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো চীনের এআই–শিল্পে অর্থায়ন ও সরঞ্জাম সরবরাহে ভূমিকা রেখেছে। এমন এক সময়ে এটা ঘটেছে, যখন অ্যালিসের সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড চীনের গ্রাহকদের কাছে রপ্তানি-নিষেধাজ্ঞার আওতাধীন এনভিডিয়ার প্রযুক্তি পৌঁছাতে সহায়তা করেছে কি না, তা তদন্ত করছিল যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার মেগাস্পিডকে বাণিজ্যিকভাবে কালোতালিকাভুক্ত করেছে। তবে মেগাস্পিডের দাবি, তারা কোনো অন্যায় করেনি। প্রতিষ্ঠানটি বলেছে, অ্যালিস হুয়াং ২০২৫ সালের আগস্টে এ কোম্পানি ছেড়ে গেছেন।চীনের কেন্দ্রীয় ব্যাংকের ঋণসংক্রান্ত নিবন্ধনে থাকা বেশ কিছু নথি পরীক্ষা করে দেখেছে রয়টার্স। এসব নথিতে ঋণ ও অন্যান্য অর্থায়নের জামানত হিসেবে ব্যবহৃত সরঞ্জামের তথ্য সংরক্ষিত থাকে।.অ্যালিস হুয়াং আগে মেগাস্পিডের নিয়ন্ত্রণে ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার প্রসেসরের বড় বিদেশি ক্রেতা। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশের পর চীনে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নজরদারি আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে এনভিডিয়ার সিইও পদ ছেড়েছিলেন জেনসেন। ১১ দিন পর আবার ওই পদে ফিরেছেন তিনি।তবে রয়টার্সের পর্যালোচনা করা নথিতে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে এটা প্রমাণ হয়, সার্ভারগুলোতে চীনে রপ্তানি নিষিদ্ধ চিপ ছিল। সরঞ্জামগুলো কখন ও কীভাবে চীনে প্রবেশ করেছে, সে তথ্যও নথিতে নেই।.সংশ্লিষ্ট ডেটা সেন্টারটি টেনসেন্ট এককভাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গড়ে তোলেনি। মুখপাত্র, টেনসেন্ট.অর্থায়ন পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি হলো সেঞ্চুরি লিটং। এটি এনভিডিয়ার পছন্দের ক্লাউড অংশীদার প্রতিষ্ঠান। যেসব গ্রাহকের বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন, তাদের কাছে শক্তিশালী সার্ভার ভাড়া দেয় প্রতিষ্ঠানটি।আর্থিক নথিতে দেখা যায়, ২০২৪ সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে পাঁচটি লিজ চুক্তির আওতায় সর্বোচ্চ ৫১২টি সার্ভার অর্থায়ন করা হয়। এসব সার্ভারের ঘোষিত মূল্য প্রায় ২০ কোটি ডলার (১৪২ কোটি ইউয়ান)।.এর মধ্যে চারটি চুক্তিতে সার্ভারগুলোর অবস্থান হিসেবে সাংহাইয়ের ইয়াংজি নদী বদ্বীপ এআই সুপারকম্পিউটিং সেন্টারের নাম উল্লেখ করা হয়েছে। এটি একটি ডেটা সেন্টার কমপ্লেক্সের অংশ। এর অবকাঠামো উন্নয়নের দায়িত্বে ছিল সাংহাই লংরুই।গেমিং প্রতিষ্ঠান সেঞ্চুরি হুয়াটংয়ের (০০২৬০২.এসজেড) আগে লংরুইয়ে অংশীদারত্ব ছিল। টেনসেন্টও সেঞ্চুরি হুয়াটংয়ের প্রায় ১০ শতাংশের মালিক।ডিস্ট্রিক্ট সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, ২০২০ সালে টেনসেন্ট ও সাংহাইয়ের সংজিয়াং ডিস্ট্রিক্ট সরকার যৌথভাবে একটি এআই কম্পিউটিং সেন্টার গড়ে তুলতে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করে। একই বছরের জুনে সেঞ্চুরি হুয়াটংয়ের দেওয়া এক শেয়ারবাজার-সংক্রান্ত নথিতে বলা হয়েছিল, কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনায় টেনসেন্টের সঙ্গে কাজ করছে অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান সাংহাই লংরুই।২০২৩ সালে জিয়াংসু লেটাল ইলেকট্রনিকের (৬০৩৬২৯.এসএস) এক নথিতে ইয়াংজি নদী বদ্বীপ এআই সেন্টারকে সেঞ্চুরি লিটংয়ের সার্ভার ভাড়া দেওয়ার ব্যবসার একটি অবস্থান হিসেবে উল্লেখ করা হয়।টেনসেন্টের একজন মুখপাত্র বলেন, ‘সংশ্লিষ্ট ডেটা সেন্টারটি টেনসেন্ট এককভাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গড়ে তোলেনি।’.অর্থায়ন পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি হলো সেঞ্চুরি লিটং। এটি এনভিডিয়ার পছন্দের ক্লাউড অংশীদার প্রতিষ্ঠান। যেসব গ্রাহকের বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন, তাদের কাছে শক্তিশালী সার্ভার ভাড়া দেয় প্রতিষ্ঠানটি।.এ মুখপাত্র আরও বলেন, টেনসেন্ট কখনো ইয়াংজি নদী বদ্বীপ ডেটা সেন্টার প্রকল্পের মালিক ছিল না বা এটি পরিচালনাও করেনি। অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটির নাম ও ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছে। মেগাস্পিড বা এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকার কথাও অস্বীকার করেছে টেনসেন্ট।রয়টার্সের চিহ্নিত সার্ভারগুলো টেনসেন্ট কিনেছিল, ভাড়া নিয়েছিল বা পরিচালনা করেছিল, এমন কোনো প্রমাণও নথিতে নেই।একটি চুক্তির বিবরণে বলা হয়েছে, ওই ডেটা সেন্টারে ১২৮টি সার্ভার ছিল। প্রতিটি সার্ভারে আটটি করে গ্রাফিকস প্রসেসর থাকায় মোট চিপের সংখ্যা ছিল ১ হাজার ২৪টি। এসব সার্ভারের কম্পিউটিং ক্ষমতা ছিল ‘৯৮৯ পেটাফ্লপস’। প্রতিটি সার্ভারের মূল্য ছিল সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার ডলার।অন্য একটি লেনদেনে ৫ কোটি ৭০ লাখ ডলারের ১২৮টি সার্ভারের তথ্য পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভিআইসির একটি সহযোগী প্রতিষ্ঠান এগুলোর অর্থায়ন করেছিল। পরে সার্ভারগুলো সেঞ্চুরি লিটংকে ভাড়া দেওয়া হয়।এ ধরনের ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে পুরো দাম পরিশোধ না করেই ব্যয়বহুল কম্পিউটার ব্যবহারের সুযোগ দেওয়া হয়।.আলাদা একটি সরঞ্জাম তালিকায় সাংহাইয়ের ওই স্থাপনায় ১০ হাজারের বেশি এনভিডিয়া কানেক্টএক্স-৭ নেটওয়ার্কিং কার্ড এবং ৭৩০টি ব্লুফিল্ড-৩ ইউনিটের তথ্য রয়েছে। এআইয়ের কাজের জন্য বিপুলসংখ্যক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে এসব সরঞ্জাম ব্যবহৃত হয়।প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেটাল ইলেকট্রনিক ২০২৩ সালে সেঞ্চুরি লিটংয়ে বিনিয়োগ করে। ২০২৪ সালের মাঝামাঝি প্রতিষ্ঠানটির পুরো মালিকানা নেয় তারা। লেটালের প্রকাশিত নথিতে দেখা যায়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেঞ্চুরি লিটংয়ের সরঞ্জাম লিজ চুক্তির বিপরীতে তারা জামিনদার হয়েছিল।ওই বিষয়ে জানতে এনভিডিয়া, সেঞ্চুরি লিটং, সেঞ্চুরি হুয়াটং, সাংহাই লংরুই, লেটাল, এভিআইসি সাংহাইয়ের সংজিয়াং ডিস্ট্রিক্ট সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কেউ তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।.করপোরেট নথিতে সেঞ্চুরি লিটং, সেঞ্চুরি লংটেং ও সেঞ্চুরি হুয়াটংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের বোন হুয়াং ইউ এবং তাঁর স্বামী ও বিনিয়োগ নির্বাহী কাং ওয়েইয়ের যোগসূত্র পাওয়া গেছে। তবে অ্যালিস হুয়াং, হুয়াং ইউ ও কাং ওয়েইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।২০২৩ সালে সেঞ্চুরি লিটং প্রতিষ্ঠিত হয়েছিল সাংহাই সেঞ্চুরি লংটেংয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে। বর্তমানে সেঞ্চুরি হুয়াটংয়ের পুরো মালিকানায় রয়েছে সেঞ্চুরি লংটেং। তবে এর আগে সাংহাইয়ের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া একটি বিনিয়োগ তহবিল এবং হুয়াং ইউ ও কাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠান এতে শেয়ার ধারণ করেছিল।.চীন সরকারের এক ঘোষণায় ২০২২ সালে কাংকে সেঞ্চুরি লংটেংয়ের নির্বাহী পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছিল।করপোরেট নথিতে আরও দেখা যায়, সেঞ্চুরি হুয়াটং এমন একটি প্রতিষ্ঠানের ৭০ শতাংশের মালিক, যেখানে অ্যালিস হুয়াং আগে পরিচালক ছিলেন। এ ছাড়া গেমিং প্রতিষ্ঠান সেভেনরোড হোল্ডিংসে (০৭৯৭.এইচকে) তাদের অংশীদারত্ব রয়েছে। ২০২৩ সালে সেভেনরোডের সাবেক একটি বিদেশি সহযোগী প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেগাস্পিড রাখা হয়।এই ব্যবসায়িক নেটওয়ার্ক সাংহাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ভেতরে উহু শহরেও একটি বড় ডেটা সেন্টার গড়ে তুলেছিল।হুয়াং ইউয়ের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন উহু সেঞ্চুরি লংটেং ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ওই মালিকানা ধরে রেখেছিল। ২০২৬ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি পিং আন ব্যাংকের কাছে আরও ২৫২টি শক্তিশালী এআই কম্পিউটিং ‘মডিউল’ বন্ধক রাখে। এর বিপরীতে ৭ কোটি ডলারের ঋণ নেয় তারা। নথিতে সার্ভারগুলোর অবস্থান উল্লেখ করা হয়নি।