পরিচিত মুখ হয়েও নতুন ব্যানারে ঐশ্বরিয়াকে না দেখায় হতাশা প্রকাশ করেন ভক্তরা। পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের। প্রতিবছর বিশ্বের জনপ্রিয় তারকারা হাজির হন এই আসরে। তাদের পোশাক আর লুক নিয়ে চলে আলোচনা। দীর্ঘবছর ধরে বলিউডের অন্যতম অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের কানে উপস্থিতি নিয়ে চমক থাকে। তবে কান ২০২৬-এর আগে লরিয়াল প্যারিসের নতুন প্রোমোতে ঐশ্বর্য রাই বচ্চনের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল ও লরিয়ালের অন্যতম পরিচিত মুখ হয়েও নতুন ব্যানারে ঐশ্বরিয়াকে না দেখায় হতাশা প্রকাশ করেন ভক্তরা। ফ্রান্সের কান শহরে চলমান কান চলচ্চিত্র উৎসবের একটি প্রচারণামূলক আয়োজনে ছয়জন লরিয়াল প্যারিসের অ্যাম্বাসেডরের ছবি দেখা যায়। যেখানে আলিয়া ভাটসহ অন্যান্য তারকারা থাকলেও অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। দীর্ঘবছর ধরে বলিউডের অন্যতম অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের কানে উপস্থিতি নিয়ে চমক থাকে। ছবি: সংগৃহীত দীর্ঘবছর ধরে বলিউডের অন্যতম অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের কানে উপস্থিতি নিয়ে চমক থাকে। ছবি: সংগৃহীত কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী ৬ ঘণ্টা আগে কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী একজন ভক্ত লেখেন, “ঐশ্বরিয়া না থাকলে লরিয়ালকে কল্পনাও করা যায় না।” আরেকজনের মন্তব্য, “তিনি ছিলেন পুরো এশিয়ার জন্য ব্র্যান্ডটির মুখ।” বিষয়টি ভাইরাল হওয়ার পর ব্র্যান্ডটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে সরাসরি প্রশ্ন করেন অনেকে। শেষ পর্যন্ত মুখ খোলে লরিয়াল প্যারিস। তারা জানায়, ঐশ্বরিয়া একজন জীবন্ত কিংবদন্তি এবং তিনি জানেন কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। পাশাপাশি আরও বলা হয়, প্রতি বছরই কানে তিনি থাকেন এটাই নিয়ম। ঐশ্বরিয়া ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছেন এবং ২০০৩ সাল থেকে লরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তার উপস্থিতি কান রেড কার্পেটে গ্ল্যামার ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার দেখার পালা ঐশ্বরিয়া কানে হাজির হন কিনা।