Crimea উপদ্বীপে Russia–এর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। বার্তা সংস্থাগুলোর বরাতে Reuters জানিয়েছে, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে TASS জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে পরিকল্পিত ফ্লাইটে থাকা বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল Antonov An-26 মডেলের একটি হালকা কৌশলগত সামরিক পরিবহন বিমান। এটি সাধারণত স্বল্প ও মাঝারি দূরত্বে মালামাল ও সেনা সদস্য পরিবহনে ব্যবহৃত হয় এবং সর্বোচ্চ প্রায় ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আঘাত বা পাখির ধাক্কার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণে সামরিক বাহিনীর একটি বিশেষ তদন্ত কমিশন ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। উল্লেখ্য, কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত ক্রাইমিয়া উপদ্বীপটি Annexation of Crimea by the Russian Federation–এর মাধ্যমে ২০১৪ সালে ইউক্রেন থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে যায়।