প্রকাশ :: ... | ... | ...

খামেনির সম্ভাব্য উত্তরসূরি মোজতাবা খামেনি জীবিত আছেন: দাবি ইরানি মিডিয়ার


সংযুক্ত ছবি

আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি পর্দার আড়াল থেকে ব্যাপক প্রভাব বিস্তার করেন বলে ধারণা করা হয়। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোজতবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছেন। মেহর নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, 'সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।' বিস্তারিত কোনো তথ্য না দিলেও সংবাদ সংস্থাটি আরও যোগ করেছে যে, মোজতবা বর্তমানে দেশের বিভিন্ন 'গুরুত্বপূর্ণ বিষয়' পর্যালোচনা করছেন। আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি পর্দার আড়াল থেকে ব্যাপক প্রভাব বিস্তার করেন বলে ধারণা করা হয়। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী 'ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর' (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী 'বাসিজ'-এর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে ইরানে বংশানুক্রমিক ক্ষমতার হস্তান্তর রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। বিশেষ করে যে বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রকে উৎখাত করা হয়েছিল, সেই ব্যবস্থার অধীনে বংশগত ক্ষমতা হস্তান্তরকে ভালো চোখে দেখা হয় না। শিয়া ধর্মীয় নেতাদের ঐতিহ্যেও এমন প্রথা সাধারণত নিরুৎসাহিত করা হয়। এছাড়া মোজতবার উত্তরসূরি হওয়ার পথে কিছু ব্যবহারিক বাধাও রয়েছে। তিনি উচ্চপদস্থ ধর্মীয় নেতা (আলেম) হিসেবে তেমন পরিচিত নন এবং সরকারের কোনো দাপ্তরিক পদেও নেই। উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।