প্রকাশ :: ... | ... | ...

জর্ডানে ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি


সংযুক্ত ছবি

লারাক দ্বীপে মার্কিন বিমান হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানে মার্কিন বাহিনীর দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে জর্ডানের প্রতিরক্ষা বাহিনী। সোমবার জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করলেও কোনো সামরিক বা বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়। এর আগে রোববার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে বিমান হামলা চালিয়ে দুটি লঞ্চার ধ্বংস করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, লঞ্চার দুটি হরমুজ প্রণালিতে জলমাইন স্থাপনে ব্যবহার করা হতো। এ হামলার কয়েক ঘণ্টা পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের কিং হুসেইন ও আজরাক মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। আইআরজিসি দাবি করেছে, এতে দুই ঘাঁটির প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েক ঘণ্টা পর আইআরজিসির এ দাবি নাকচ করে পাল্টা বিবৃতি দেয় ওমান। সূত্র: আনাদোলু এজেন্সি শু/আজা