প্রকাশ :: ... | ... | ...

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের


সংযুক্ত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান—এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনকে দিয়েছে ইসরায়েল। বিষয়টি প্রথমে প্রকাশ্যে না এলেও তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের সফরের সময় মার্কিন গণমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্টকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য আগে থেকেই পর্যবেক্ষণে ছিল। তবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ তথ্যটি একটি নতুন ও সুনির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। ওয়াল স্ট্রিট জার্নালও নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলের সরবরাহ করা গোয়েন্দা তথ্যে নতুন ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রভাবশালী কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। এ বিষয়ে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করলেও ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। আঙ্কারা থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তারা (ইরান) যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাকে হত্যা করতে চায়। আমি তাদের হিটলিস্টে আছি। আজ সকালে তালিকাটি পেয়েছি এবং দেখেছি, সেখানে সবার ওপরে আমার নাম রয়েছে।” সূত্র: এএফপি শু/আজা