প্রকাশ :: ... | ... | ...

স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দিল্লিতে হাইকোর্ট ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি


সংযুক্ত ছবি

‘খালিস্তান’ নামে পাঠানো হুমকিমূলক এক ইমেইলে ভারতের রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা জানানো হয়। স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী স্বাধীনতকামী গোষ্ঠীর সদস্যরা ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছে বলেও ই-মেইলে দাবি করা হয়েছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন রাজধানী নয়া দিল্লির হাই কোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি এসেছে। ‘খালিস্তান’ নামে পাঠানো হুমকিমূলক এক ইমেইলে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা জানানো হয়। “ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম” শিরোনামে পাঠানো ওই ইমেইল বার্তায় হুমকি দেওয়া হয় যে, দিল্লিকে বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র ‘খালিস্তান’-এ পরিণত করা হবে। বার্তায় বলা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ ঘটবে এবং এর ঠিক এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতেও বিস্ফোরণ ঘটানো হবে। হামলার হুমকির পর আতঙ্ক ও উদ্বেগের মধ্যে সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করে তল্লাশি চালানো হচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘Blast Delhi High Court @2:11 PM’ শিরোনামে পাঠানো ওই হুমকির ই-মেইলে দিল্লি শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। ই-মেইলটি খালিস্তানের নামে পাঠানো হয়েছে। ই-মেইলে দাবি করা হয়েছে, দিল্লিকে খালিস্তানে পরিণত করা হবে। ই-মেইলে বলা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এর এক ঘণ্টা পর জেলা আদালতগুলোতেও বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লির আদালতগুলোতে চলমান বিভিন্ন মামলার প্রতিবাদে এসব বিস্ফোরণ ঘটানো হবে। এতে লেখা হয়েছে, ‘দিল্লির আদালতগুলোতে শুধু শিখদের বিরুদ্ধেই মামলা চলে।’ স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী স্বাধীনতকামী গোষ্ঠীর সদস্যরা ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছে বলেও ই-মেইলে দাবি করা হয়েছে। ইমেইলে আরও দাবি করা হয়, স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘খালিস্তান’-এর সদস্যরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গেছেন। দিল্লি হাইকোর্ট এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও আরও ছয়টি স্থানে এই হুমকি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত কার্যালয়, জেলা প্রশাসকের (ডিএম) কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয়। এর পাশাপাশি দিল্লি মেট্রো এবং আমবালাগামী ট্রেনগুলোতেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো এবং আম্বালাগামী ট্রেনেও হামলার হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়া সব স্থানে দমকলের গাড়ি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।