প্রকাশ :: ... | ... | ...

নেপালে বন্যায় ৫৪৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৯৭৭


সংযুক্ত ছবি

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পর হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৫৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এর আগে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৫৩৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। বর্তমানে বন্যাকবলিত এলাকায় ৪ হাজার ৪৭৩ পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, এখনো ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। তবে পুলিশ ও দুর্যোগ প্রশমন সংস্থার দেওয়া নিহতের সংখ্যায় কিছুটা পার্থক্য রয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত বুধবার সকালে রাসুয়া জেলায় হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে আসে। ত্রিশূলি, নারায়নি ও ভোটেকোশি নদীর পানি বেড়ে গিয়ে ভূমিধসের কাদামাটি ও পাথরের সঙ্গে মিশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে। নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। চীন এর আগে তিনজনের মৃত্যুর তথ্য দিলেও নতুন করে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট শু/আজা