প্রকাশ :: ... | ... | ...

ভারত এখন বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী: মোদি


সংযুক্ত ছবি

ভারত বিশ্বস্ত বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে এবং একই সঙ্গে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও জোরদার করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৬ জুলাই) মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’–এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কার্গিল বিজয় দিবস উপলক্ষে মোদি বলেন, “১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে কঠিন আবহাওয়া ও শত্রুপক্ষের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। কার্গিল বিজয় দিবস আমাদের গর্বিত করে এবং সেনাদের বীরত্বের কথা স্মরণ করিয়ে দেয়।” ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, “ভারত এখন বিশ্বস্ত বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। একই সঙ্গে আমরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করছি।” মোদি জানান, চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়া সফরের সময় ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি ভারত দূরপাল্লার গাইডেড রকেট এবং কুশা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এসব অর্জনের পেছনে দেশটির বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদানের প্রশংসা করেন তিনি। এ ছাড়া গত সপ্তাহে ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১–এর সফল উৎক্ষেপণের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি।