মামদানিকে ফিরিয়ে দেওয়া সেই তরুণীর আফসোস

আজাদ ওয়ার্ল্ড ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ডেটিং অ্যাপে ফিরিয়ে দেয়ার গল্প কখনো কখনো সারাজীবনের আফসোস হয়ে সামনে আসে। আর ঠিক এমনই একটি গল্প এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সয়লাব। কয়েক বছর আগে ডেটিং অ্যাপ 'হিঞ্জ'-এ জোহরান মামদানির সঙ্গে পরিচয় হলেও তাকে ফিরিয়ে দিয়েছিল এক তরুণী। কারণ একটাই- তার উচ্চতা! 

সেই তরুণীর বক্তব্য অনুযায়ী, জোহরানের প্রোফাইলে লেখা ছিল ৫ ফুট ১০ অথবা ৫ ফুট ১১। আর তার ধারণা ছিল- ‘ছেলেরা সাধারণত উচ্চতা বাড়িয়ে লেখে’, তাই হয়তো প্রকৃত উচ্চতা ৫ ফুট ৯-এর বেশি নয়! সেই ‘হাইট ফিল্টার’-ই তাকে আজ হাসির পাত্রে পরিণত করেছে ইন্টারনেটের জগতে। খবর এনডিটিভির।

সম্প্রতি টিকটকে পোস্ট করা সেই অভিজ্ঞতার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এক্স-এ (টুইটার)। একটি জনপ্রিয় পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন: 'ফাম্বল অব দ্য সেঞ্চুরি' বা শতাব্দির সবচেয়ে বড় ভুল। আরেকজন মন্তব্য করেছেন: 'কল্পনা করো, ভবিষ্যতের মেয়রকে শুধু উচ্চতার জন্যই ফিরিয়ে দিলেন!' 

আরেকটি মন্তব্য আরও শিরোনাম নজর কাড়ে- 'ঠিক এই কারণেই, কোথাও ভবিষ্যতের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পরিচয় পর্ব ও কথা বলার সুযোগও পাচ্ছে না।' 

মজার ব্যাপার হচ্ছে, যে হিঞ্জ-এ তাকে ফিরিয়ে দেয়া হয়েছিল, সেই একই অ্যাপেই ২০২১ সালে পরিচয় হয় জোহরান মামদানি ও তার স্ত্রী রামা দুয়াজির। সম্পর্কের শুরু থেকে তারা আলোচনার বাইরে ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে তাদের আংটি বদল হয়। পরের ডিসেম্বর দুবাইয়ে বুর্জ খলিফার সামনে জাঁকজমকভাবে 'নিকাহ ও এনগেজমেন্ট' অনুষ্ঠান হয়। 

এরপর ২০২৫ সালের শুরুতে নিউইয়র্ক সিটির ক্লার্ক অফিসে তাদের সিভিল ওয়েডিং এবং পরবর্তীতে উগান্ডায় আরেকটি পারিবারিক উৎসব হয়।সিরিয়ান-আমেরিকান শিল্পী রামা দুয়াজি সাধারণত আলোচনার বাইরে থাকেন, কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে উদযাপন- সবখানেই অটল সমর্থন নিয়ে স্বামী জোহরানের পাশে দেখা গেছে তাকে। আর যেই তরুণী ভুল করেই 'ফিরিয়ে দিয়েছিলেন', তিনি আজ বুঝতে পারছেন-কখনো কখনো '৫ ফুট ৯'-ও হতে পারে সবচেয়ে বড় সুপারহাইট।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত