প্রকাশ :: ... | ... | ...

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার দৌড়ে ইসরাইলের সমালোচক ক্রিস


সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ৩৬ মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন। তার এ প্রতিদ্বন্দ্বিতাকে সিনেটর চাক শুমারের বিকল্প প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন তিনি। যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সন্তান ভ্যান হলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নিয়মিত মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করে আসছেন। অধিকৃত পশ্চিম তীরে নয়জন মার্কিন নাগরিককে হত্যার ঘটনা এবং সামরিক হেফাজতে ফিলিস্তিনি শিশুদের সঙ্গে ইসরাইলের আচরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা আরোপে কংগ্রেসে একটি আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছিলেন তিনি। এর আগে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান হলেন বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে তুলছে’। এ সপ্তাহে ভ্যান হলেনসহ সিনেটের ১১ জন সদস্য কংগ্রেসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, বার্ষিক প্রতিরক্ষা নীতিসংক্রান্ত বিলে ইসরাইলের সঙ্গে অস্ত্র উন্নয়ন ও গোয়েন্দা তথ্য বিনিময়ের পরিধি বাড়ানোর প্রস্তাবগুলো যেন বাদ দেওয়া হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন