মেক্সিকোর প্রেসিডেন্টের ওপর গণসংবর্ধনায় যৌন হেনস্থা, অভিযুক্ত গ্রেপ্তার

আজাদ ওয়ার্ল্ড ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। ছবি:
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। ছবি:

মেক্সিকো সিটিতে সোকালো এলাকায় অনুষ্ঠিত এক গণসংবর্ধনার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির চেষ্টা করা হয়। ঘটনার সময় মাতাল অবস্থায় এক ব্যক্তি ভিড়ের মধ্যে ঢুকে প্রেসিডেন্টের বুকে হাত দেয়ার এবং চুম্বনের চেষ্টা করেন।

ঘটনার সময়ে প্রেসিডেন্টের শীর্ষ সহকারী দ্রুত হস্তক্ষেপ করলে হামলার চেষ্টা থেমে যায়। প্রথম প্রতিক্রিয়ায় শেইনবাম বলেন, “এটি সব নারীর ওপর আক্রমণ।”

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একই দিনে আরও দুই নারীকে হয়রানির অভিযোগ আছে। তিনি বর্তমানে যৌন অপরাধ তদন্ত ইউনিটের হেফাজতে রয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র নিন্দা এবং নারীর নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত