প্রকাশ :: ... | ... | ...

যন্তর মন্তরে ‘সিজন-২’ আন্দোলনের ঘোষণা অভিজিৎ দ্বীপকের


সংযুক্ত ছবি

ভারতের দিল্লির যন্তর মন্তরে আবারও আন্দোলন শুরুর ইঙ্গিত দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি বলেন, খুব শিগগিরই যন্তর মন্তরে ‘সিজন-২’ আন্দোলন শুরু হবে। তবে কী দাবিতে বা কোন ইস্যুকে কেন্দ্র করে এই আন্দোলন হবে, তা স্পষ্ট করেননি তিনি। অভিজিৎ বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করছেন, কখন যন্তর মন্তরের সিজন-২ শুরু হবে। আমি তাঁদের বলতে চাই, খুব শিগগিরই সিজন-২ আন্দোলন শুরু হবে।’ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টি গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন স্থানে তরুণদের বিভিন্ন আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার চেষ্টা করছে। এর মধ্যেই অভিজিৎ দ্বীপকে যন্তর মন্তরে নতুন আন্দোলনের ঘোষণা দিলেন। তবে আন্দোলনের সুনির্দিষ্ট কারণ বা নরেন্দ্র মোদি সরকারের কাছে কী দাবি জানানো হবে, সে বিষয়ে কোনো বক্তব্য দেননি তিনি। উত্তরপ্রদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন সম্প্রতি উত্তরপ্রদেশের হামিরপুরে একটি স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০০ অভিভাবক স্কুলে যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে জেলা কালেক্টরের কার্যালয়ের দিকে মিছিল করেন। ওই আন্দোলনে সমর্থন জানিয়েছেন অভিজিৎ দ্বীপকে। তিনি বলেন, স্কুলে যাওয়ার রাস্তার সমস্যার দিকে সরকারের অন্তত এক দশক আগেই নজর দেওয়া উচিত ছিল। অভিজিৎ অভিযোগ করেন, দলীয় বৈঠক আয়োজনের জন্য তাঁর দল কোনো ভেন্যু পাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে জানানো হচ্ছে, ওপরের মহলের নির্দেশে তাদের ভেন্যু দেওয়া যাবে না। তিনি আরও দাবি করেন, একটি হল ভাড়া পাওয়ার পরও বৈঠকের দিন সকালে হলের মালিককে হুমকি দেওয়া হয়। তাঁর অভিযোগ, এই চাপ ও হুমকির পেছনে নরেন্দ্র মোদির দল বিজেপি রয়েছে। তাঁর দাবি, বিজেপি দেশের তরুণদের ভয় পায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া শু/আজা