প্রকাশ :: ... | ... | ...

লারাক দ্বীপে মার্কিন হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির


সংযুক্ত ছবি

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ে যুদ্ধের অবসানের পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (৩০ আগস্ট) এ হামলা চালানো হয়। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতিতে থাকা ইরানের একটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। আইআরজিসি হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এতে কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন। হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, এই কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে এবং আগ্রাসীকে শাস্তি দেওয়া হবে। সূত্র: আল জাজিরা শু/আজা