প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ০১ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা। খবর আলজাজিরা। ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না। এদিকে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। তবে ছবিগুলোর সত্যতা ও ড্রোনটির পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন