হিজাব নিয়ে মন্তব্য, ফ্রান্সের পার্লামেন্টের প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষী’র অভিযোগ

আজাদ ওয়ার্ল্ড ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

হিজাব পরা দর্শনার্থীদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভেট। তিনি সামাজিক মাধ্যমে লিখেন, পার্লামেন্টের গ্যালারিতে অপ্রাপ্তবয়স্কসহ কেউ যেন ‘ধর্মীয় প্রতীকমূলক পোশাক’ না পরতে পারে।

তার এ মন্তব্যকে বিরোধী দল ফ্রান্স আনবাউড (এলএফআই) বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী বলে অভিযুক্ত করেছে। এলএফআই এমপিদের অভিযোগ-সংবিধানে বা পার্লামেন্টের কোনো নিয়মেই হিজাব নিষিদ্ধ নয়, অথচ ব্রাউন-পিভেট মুসলিমদের লক্ষ্য করে কট্টর ডানপন্থি বক্তব্যকে বৈধতা দিচ্ছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এ নিয়ে ফ্রান্সে ধর্মীয় স্বাধীনতা ও মুসলিমদের অধিকার রক্ষার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত