প্রকাশ :: ... | ... | ...

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন রিমু


সংযুক্ত ছবি

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি। মঙ্গলবার (৪ অক্টোবর) তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসাইন সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের পর রিমু হোসাইন বলেন, ‘সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন, সেটাই করব। ক্যাম্পাসের উন্নয়ন ও শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি ছাত্রীদের ইভটিজিং থেকে সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘আমি সভাপতি হলে ১৫ দিনের মধ্যে বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রীকে তিতুমীর কলেজে নিয়ে আসার উদ্যোগ নেব।’ এ ছাড়া শিক্ষার্থীদের জন্য তিন দিনের একটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান রিমু হোসাইন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিন ওয়াজ মাহফিল, দ্বিতীয় দিন কাওয়ালি এবং তৃতীয় দিন নগর বাউল জেমসকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। শু