প্রকাশ :: ... | ... | ...

বোটানি বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান


সংযুক্ত ছবি

সরকারি তিতুমীর কলেজের বোটানি বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ও বোটানি বিভাগের সাবেক শিক্ষার্থী আবু হোজাইফা রকির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়। এ আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক নির্বাচিত ভিপি হানিফ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আউয়াল খান। এ ছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরাম, যুগ্ম আহ্বায়ক আল আমিন মাতব্বর, রাকিব হোসেন, রিমু হোসাইন ও নোবেল হোসেন সূর্যসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। মেধার স্বীকৃতি, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ আয়োজন একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।