অবসর ভেঙে আসা ছেত্রী নেই বাংলাদেশের বিপক্ষে, ভারতের ফুটবল অঙ্গনে সমালোচনা

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে দল ঘোষণায় বড় চমক দিয়েছে ভারত। বাদ পড়েছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা, ফরোয়ার্ড সুনীল ছেত্রী।

এআইএফএফের বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সিনিয়র পুরুষ দল প্রধান কোচ খালিদ জামিল বুধবার, ৫ নভেম্বর ২০২৫ তারিখে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের জন্য ২৩ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা ঘোষণা করেছেন। দলটি ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করবে এবং ১৫ নভেম্বর ঢাকা রওনা হবে।”

গত মার্চে শিলংয়ে বাংলাদেশ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন ছেত্রী। কিন্তু জামিলের অধীনে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় এবার দল থেকে ছিটকে গেছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

এই সিদ্ধান্ত ঘিরে ভারতের ফুটবল অঙ্গনে চলছে তীব্র সমালোচনা। বেঙ্গালুরু এফসির কোচ জেরার্ড সারাগোসা বলেন, ছেত্রী কি গত মৌসুমে বেঙ্গালুরুর হয়ে একক স্ট্রাইকার হিসেবে খেলেছিল? যদি না হয়ে থাকে, তাহলে জাতীয় দলে তাকে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলালে কীভাবে সে নিজের কাজ করতে পারবে?”

ভারত আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর তলানিতে রয়েছে জামিলের দল। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়ায় এবার কোচ ভরসা রেখেছেন নতুন মুখে। অনূর্ধ্ব-২৩ দলের তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ সানান পেয়েছেন সিনিয়র দলে সুযোগ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত