অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার ক্যারারা ওভালে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে ৪৮ রানের বড় জয়ে উচ্ছ্বাসে ভাসে সূর্যকুমার যাদবের দল।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। ৯.২ ওভারে ৩ উইকেটে ৭০ রান তুললেও অধিনায়ক মিচেল মার্শের (৩০) আউটের পরেই ধস নামে অজিদের ইনিংসে। শেষ পর্যন্ত ১১৯ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৬ উইকেট মাত্র ২৮ রানে হারায় অস্ট্রেলিয়া। ভারতের ওয়াশিংটন সুন্দর ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন।

ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ দিকে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি, যা ভারতের ইনিংসকে টেনে তোলে ৮ উইকেটে ১৬৭ রানে।

এর আগে ভারতের উদ্বোধনী জুটিতে অভিষেক শর্মা ও শুবমান গিল ৫৬ রান যোগ করেন। গিল করেন ৪৬ রান, সূর্যকুমার ২০, দুবে ২২। মাঝখানে ব্যাটিং ধস সামলান অক্ষরই।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা নেন ৩টি করে উইকেট। সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচটি হবে আগামী ৮ নভেম্বর ব্রিসবেনে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত