প্রকাশ :: ... | ... | ...

আটলান্টায় নানা রঙের আর্জেন্টিনা


সংযুক্ত ছবি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল প্রিয় দল আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রিয় তারকাদের লড়াই দেখতে, তাদের সমর্থন দিতে ম্যাচ শুরুর অনেক আগেই ভিড় করেন দলটির সমর্থকেরা। স্টেডিয়ামের বাইরে, আটলান্টার রাস্তায় হাজারো আর্জেন্টাইন সমর্থক সেজেছে নানা সাজে, কেউ তাদের মুখে আঁকছেন আর্জেন্টিনার পতাকা, কারো হাতে দেশের পতাকা। সবার চাওয়া একটাই, আর্জেন্টিনার জয়। রয়টার্সের ক্যামেরায় কম হলেও ধরা পড়েছে কিছু ইংল্যান্ডের সমর্থকও।