প্রকাশ :: ... | ... | ...

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন কারান শর্মা


সংযুক্ত ছবি

আন্তর্জাতিক ও ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ভারতীয় লেগ-স্পিনার কারান শর্মা। সম্প্রতি ইউপি টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচ শেষে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০১৪ সালে ভারতের হয়ে একটি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কারান শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে তিনি চারটি উইকেট শিকার করেন। আইপিএলের ইতিহাসে টানা তিন মৌসুম তিনটি ভিন্ন দলের হয়ে শিরোপা জেতার অনন্য রেকর্ড রয়েছে এই ডানহাতি স্পিনারের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল শিরোপা জেতেন তিনি। সব মিলিয়ে তাঁর আইপিএল শিরোপার সংখ্যা চারটি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৭ ম্যাচ খেলে ২৭০টি উইকেট ও ২ হাজার ৮৬৬ রান করেছেন কারান শর্মা। এ সংস্করণে তাঁর দুটি সেঞ্চুরি রয়েছে। আর আইপিএলে ৯০ ম্যাচে নিয়েছেন ৮৩টি উইকেট। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন ক্রিকেট কোচিংসহ নতুন বিভিন্ন ভূমিকায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কারান শর্মা। শু/আজা