প্রকাশ :: ... | ... | ...

একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন


সংযুক্ত ছবি

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে শুরুর একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। রক্ষণভাগ, মিডফিল্ড দুই জায়গাতেই এসেছে বড় পরিবর্তন। অপরদিকে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধারের মিশনে ফ্রান্সকে হারানো দলের উপরেই ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। জনপ্রিয় আর্জেন্টাইন স্পোর্টস নেটওয়ার্ক টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের খবর জানিয়েছে। চমক হিসেবে দলে ঢুকেছেন নিকো গঞ্জালেজ। এছাড়া একাদশে ফিরেছেন গঞ্জালো মন্টিয়েল ও রদ্রিগো ডি পল। রাইটব্যাকে নাহুয়েল মলিনার জায়গায় মন্টিয়েলের একাদশে ফেরা অনেকটা অনুমিতই ছিল। বিশেষ করে ইংল্যান্ডের একমাত্র গোলটি এসেছিল মলিনার দিক থেকেই। আর বদলি হিসেবে নেমে আক্রমণে গতি বাড়িয়েছিলেন মন্টিয়েল। স্কালোনি তাই মন্টিয়েলের উপরেই ভরসা রাখছেন আজ। সেমিফাইনালে মিডফিল্ড সামলানো লিয়ান্দ্রো পারেদেস ও গিউলিয়ানো সিমিয়ানো থাকছেন না শুরুর একাদশে। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো পারফর্ম করা রদ্রিগো ডি পল ও নিকো গঞ্জালেজ একাদশে ঢুকেছেন। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে হুলিয়ান আলভারেজের উপরেই ভরসা রেখেছেন কোচ স্কালোনি। লামিন ইয়ামালকে সামলানোর দায়িত্ব পেয়েছেন যথারীতি নিকোলাস টালিয়াফিকো। অপরদিকে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোনো রকমের পরীক্ষা-নিরীক্ষার দিকে যাননি স্পেন কোচ। ফ্রান্সকে নিয়ে ছেলেখেলা করা একাদশই নামাচ্ছেন আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। স্পেনের শুরুর একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল।