প্রকাশ :: ... | ... | ...

এবার দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড


সংযুক্ত ছবি

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল । প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের পাত্তাই দিলো না কিউইরা। ৬৮ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিকরা। অকল্যান্ডে আগামী ২০ মার্চ মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ। মঙ্গলবার (১৭ মার্চ) হ্যামিল্টনের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে কিউইরা। জবাবে ১৫.৩ ওভারে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন কিউই ওপেনার ডেভন কনওয়ে। এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মাহারাজ। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে ধরে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন কনওয়ে। তার ৪৯ বলে ৬০ রানের ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও ২ ছক্কা। বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল ১৫ মার্চ ২০২৬ দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন জশ ক্লার্কসন। এছাড়া নিক কেলি ২১ ও দলনেতা মিচেল স্যান্টনার ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ লিন্ডে। এছাড়া উইয়ান মুল্ডার ১৬, রুবিন হারমান ১৯, জেসন স্মিথ ১২ ও ডিয়ান ফরেস্টার ১০ রান করেন। বাকিরা দুই অঙ্কের কোটা স্পর্শ করতে না পারায় ১০৭ রানেই গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন ও বেন সিয়ার্স। মিচেল স্যান্টনার নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।