প্রকাশ :: ... | ... | ...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশ


সংযুক্ত ছবি

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করেছে দলটি। খেলোয়াড়দের ফিটনেস, কৌশলগত দক্ষতা ও দলীয় সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফরা। বাংলাদেশ দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় রয়েছে। এই ভারসাম্য টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, “আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।” আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। লিগ পর্বে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে। উদ্বোধনী ম্যাচে ২৭ অক্টোবর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় অনুযায়ী লিগ পর্বে বাংলাদেশের ম্যাচসূচি ২৭ অক্টোবর: ভারত — সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ২৯ অক্টোবর: জাপান — বিকেল ৫টা ১৫ মিনিট ৩০ অক্টোবর: মালয়েশিয়া — বিকেল ৩টা ১ নভেম্বর: দক্ষিণ কোরিয়া — বিকেল ৩টা ২ নভেম্বর: চীন — বিকেল ৩টা লিগ পর্ব শেষে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ। আর ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ এবং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।