বার্জার ৪৪তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। ১৩ খেলায় ৯.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। এদিকে পাঁচ খেলোয়াড় ৮.৫ পয়েন্ট করে অর্জন করেছেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী। নিয়মানুযায়ী রোববার) রানারআপ হতে ষষ্ঠ স্থানের জন্য পাঁচ জন খেলোয়াড় প্লে-অফ ম্যাচে অবতীর্ন হবেন। অপরদিকে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন সপ্তম, ৭.৫ পয়েন্ট নিয়ে এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ অষ্টম, ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ নবম, ৬ পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা দশম, ৪.৫ পয়েন্ট নিয়ে খন্দকার অনিকা মাওলা একাদশ, ৩ পয়েন্ট নিয়ে নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা দ্বাদশ, ২ পয়েন্ট নিয়ে গাইবান্ধার সানজিদা শাকিব ত্রয়োদশ ও ১ পয়েন্ট নিয়ে কুমিল্লার নুশরাত জাহান লিজা চতুর্দশ স্থান লাভ করেন।