প্রকাশ :: ... | ... | ...

ডটের পর ডট খেলে বাংলাদেশকে বিপদে ফেলছেন মাহিদুল


সংযুক্ত ছবি

বাংলাদেশ ‘এ’: ১৬ ওভারে ৫৪/২এখন পর্যন্ত মাহিদুল বল খেলেছেন ৩৯টি। রান করেছেন মাত্র ১৫। প্রথম ২১ বল থেকে করেছিলেন মাত্র ১ রান। এ কারণে শাহাদতের সঙ্গে তাঁর জুটিতে ৩৯ রান এলেও লেগেছে ৭০ বল। .বাংলাদেশ ‘এ’: ১০ ওভারে ৩১/২প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৩১ রান। শাহাদত ১৪ রানে ও মাহিদুল ১ রানে ব্যাটিং করছেন। মাহিদুল ১ রান করতে খেলেছেন ২১ বল। .বাংলাদেশ ‘এ’: ৫ ওভারে ১৬/২আবার আলী রাজা। এবার তিনি বোল্ড করলেন মাহমুদুল হাসান জয়কে। ১৭ বলে ৯ রানে আউট করেছেন এই ওপেনার।.বাংলাদেশ ‘এ’: ৩ ওভারে ১৪/১রাজার বাউন্সারে উইকেট দিলেন সাইফ হাসান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ ফিরেছেন মাত্র ২ রানে। .বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনিং করছেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান। পাকিস্তান ‘এ’ দলের হয়ে বল হাতে শুরুটা করেছেন আলী রাজা।.এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।