প্রথম বিভাগ হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা হকি ইউনাইটেড। ১০ ম্যাচে তারা ৯ জয় আর ১ ড্রসহ ২৮ পয়েন্ট নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। এদিকে ১০ ম্যাচে ৯ জয় আর ১হারসহ ২৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ ৮ নভেম্বর প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।