প্রকাশ :: ... | ... | ...

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প


সংযুক্ত ছবি

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর তৃতীয় ধাপের গোলরক্ষক প্রশিক্ষণ কার্যক্রম। দেশব্যাপী নারী হকির প্রসার ও দক্ষ গোলরক্ষক তৈরির লক্ষ্যে ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা থেকে বাছাই করা ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলরক্ষক। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ সকালে এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস অ্যান্ড সিএসআর কমিউনিকেশন শফিক আর ভূঁইয়া এবং সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাচ্ছুম চৌধুরী। বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি সাজেদ এ এ আদেল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম, সম্পাদক তারিকুজ্জামান নান্নু এবং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম বাবলু। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা দেশের নারী হকির সার্বিক মানোন্নয়ন ও খেলোয়াড়দের দক্ষতা বিকাশে ভবিষ্যতেও বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে নারী হকিতে দক্ষ গোলরক্ষক তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ আরও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।