প্রকাশ :: ... | ... | ...

নাহিদের আগুনে বোলিংয়ে দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড


সংযুক্ত ছবি

প্রথম ম্যাচে বল হাতে বেশ খরুচে ছিলেন নাহিদ রানা, বাংলাদেশ দলও হেরেছিল ২৬ রানে ব্যবধানে। তবে সিরিজে টিকে থাকার লড়াইয়ে ঠিকই জ্বলে উঠলেন তরুণ গতিতারকা নাহিদ। আগুনে বোলিংয়ে এই ডানহাতি পেসার নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামিয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার। তাতে দুইশর আগেই অলআউট হয়ে গেছে কিউইরা। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে অলআউট হয়েছে ১৯৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন ওপেনার নিক কেলি। বল হাতে নাহিদ ১০ ওভারে ১ মেইডেনসহ ৩২ রান ৫ উইকেট নিয়েছেন।