অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নিসার: ছবি সংগৃহীত
ক্রিকেট অস্ট্রেলিয়া সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিসারকে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে পাওয়া যাবে না। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং বোল্যান্ড। প্যাট কামিন্স, জশ হেইজেলউডদের অনুপস্থিতিতে গত অ্যাশেজে দুর্দান্ত বোলিং করেন নিসার। তিন বছর পর টেস্টে ফিরে তিন ম্যাচে শিকার করেন ১৫ উইকেট। কিন্তু নিয়মিত ক্রিকেটাররা ফেরায় জাগয়া হারাতে হয় তাকে। কিন্তু দলের সঙ্গে থেকেই চোটে পড়লেন। এদিকে গতকাল অনুশীলনের সময় ব্যাটিংয়ে চোট পেয়েছিলেন জশ ইংলিশ। তাকে নিয়ে অবশ্য আশার কথা শুনিয়েছেন দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। চোট গুরুতর নয় উইকেট কিপার ব্যাটসম্যানের। ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবেন তিনি।