প্রকাশ :: ... | ... | ...

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ


সংযুক্ত ছবি

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সফর করে চমকে দেওয়ার প্রত্যাশা থাকলেও তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত নৈপূণ্য ছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাশিত ফলই এসেছে। িপ্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের শেষ ওয়ানডেতেও বিশাল জয় পেয়েছে তারা। ব্রিসবেনে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচেও আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৭২ রানের বেশি করতে পারেনি। জবাবে ২২.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ব্যাটিংয়ে বাংলাদেশের আজও উন্নতি হয়নি। সিরিজের প্রথম ওয়ানডেতে করেছিল ১৬৬ রান। দ্বিতীয় ওয়ানডেতে করে ২২০ রান। আজকের রান ১৭২। অন্যদিকে অস্ট্রেলিয়া জয়ের ব্যবধান বড় করেছে। প্রথম ওয়ানডে ৭, দ্বিতীয় ওয়ানডে ৯ ও তৃতীয় ওয়ানডে জিতল ৮ উইকেট। শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন স্বর্ণা আক্তার। ৭১ বলে ৪ চারে ইনিংসটি সাজান স্বর্ণা। এছাড়া ৫০ ছুঁয়েছেন শারমীন আক্তার। ৯৩ বলে ৮ চারে শারমীন ইনিংসটি গড়েন। এছাড়া বিশের ঘর পেরোতে পারেননি আর কেউ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি ২৪ বলে করেন ৯ রান। অধিনায়ক নিগার সুলতানা জোত্যি ১৪ বলে করেন মাত্র ৩ রান। বাকিরাও ছিলেন নিষ্প্রভ। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন মেগান স্কাট। ১০ ওভারে ৫টি মেডেন করেন তিনি। ২টি করে উইকেট আছে অ্যাশলিয়ে গার্ডনারের ও অনাবেল সাদারল্যান্ডের। লক্ষ্য তাড়ায় ৩৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সুলতানা খাতুন ফেরান ১১ রান করা জর্জি ভোলকে। পেসার দিশা বিশ্বাস উপছে ফেলেন বেথ মুনির। অভিষিক্ত দিশার এটাই ছিল প্রথম আন্তর্জাতিক উইকেট। তৃতীয় উইকেটে এলিসে পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের ১৩৭ রানের জুটিতে অস্ট্রেলিয়া সহজেই জয় পায়। ৬৪ বলে ৮ চারে ৬৫ রান করেন পেরি। সাদারল্যান্ড ৫২ বলে করেন ৭৪ রান। ১৬ রানে ৪ উইকেট নিয়ে মেগান স্কাট ছিলেন দিনের সেরা ক্রিকেটার। সিরিজ সেরাও হয়েছেন তিনি। ৩ ম্যাচে পেয়েছেন ১০ উইকেট।