প্রকাশ :: ... | ... | ...

৫ ম্যাচ হাতে রেখে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন


সংযুক্ত ছবি

টানা তৃতীয়বার লিগ শিরোপা জিতল পিএসভি আইন্দহোভেন। ফাইল ছবি: রয়টার্স

৫ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন, ডাচ লিগে তাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে কেবল আয়াক্স আমস্টারডাম। আগের দিন নিজেদের ম্যাচ জিতে শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে আসে পিএসভি আইন্দহোভেন। পরদিন ফেইনুর্ড জিততে ব্যর্থ হওয়ায়, পাঁচ রাউন্ড বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল আইন্দহোভেন। ডাচ লিগে রোববার টেবিলের নিচের দিকের দল ভোলেনডামের মাঠে গোলশূন্য ড্র করে ফেইনুর্ড। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় আগের দিন ইউট্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জয়ী আইন্দহোভেনের। ২৯ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে চ্যাম্পিয়ন আইন্দহোভেনের পয়েন্ট ৭১। তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ফেইনুর্ড। ডাচ লিগে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল আইন্দহোভেন, মোট জিতল ২৭ বার। তালিকায় তাদের ওপরে আছে কেবল আয়াক্স আমস্টারডাম, ৩৬টি ট্রফি নিয়ে।