কুমিল্লায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় তার বন্ধুরা এক নারী শ্রমিককে আটক রেখে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশানী ইসলামিয়া ইটভাটা এলাকায়।

শনিবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ধর্ষিতার স্বামী রাজু আহম্মেদ (২৬), একই এলাকার বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন (২৬) এবং মুন্সিতালুক গ্রামের আবুল কালাম (৪৫)।

পুলিশ সূত্র জানায়, ২০২৩ সালে রাজুর সঙ্গে ওই নারী শ্রমিকের বিয়ে হয়। কয়েকদিনের মধ্যে সে জানতে পারেন রাজু নেশাগ্রস্ত। পারিবারিক কলহ চলার পর অক্টোবরের প্রথম দিকে রাজুর পরিবারের সঙ্গে সালিশি বৈঠক হয়, যেখানে রাজু অঙ্গীকার করেন, আর নেশা করবেন না।

এঘটনায়, ১৫ অক্টোবর স্বামী রাজু তার স্ত্রীকে কুমিল্লা শহরে থাকার কথা বলে মিরশানী ইটভাটায় নিয়ে যান। সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে থাকা অবস্থায়, বেলালের সহযোগিতায় একটি ঘর ভাড়া নেওয়া হয়। ১৬ অক্টোবর রাতে রাজুর সহযোগিতায় ধর্ষণের ঘটনা ঘটে। লজ্জার ভয়ে ওই নারী প্রথমে কাউকে জানাননি। পরে ১৮ অক্টোবর আবার একই ঘটনা ঘটে।

২০ অক্টোবর রাতে ধর্ষণের চেষ্টা হলে তিনি চিৎকার করলে ঘটনাটি প্রকাশ পায়।

ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা করেন। শনিবার সকালে অভিযান চালিয়ে রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।”

মামলায় উল্লেখ, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রাখছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত