প্রকাশ :: ... | ... | ...

সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা


সংযুক্ত ছবি

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্য্যলিতে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান,সহকারী কমিশনার (ভূমি)ছেনমং রাখাইন সহ শতাধিক খামারি অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা বিনয় তালুকদার এর সঞ্চালনায়,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। আলোচন সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চরজব্বর থানার ওসি তদন্ত গণেশ রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, খামারি আবুল কালাম আজাদসহ অন্যান্য খামারিরা। বক্তারা খামারিদের জীবন মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গো-চারণ ভূমি নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ সুবিধা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সবচেয়ে জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে খামারিদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।