আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডেপুটি ডিরেক্টর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১৯ নভেম্বর ২০২৬ পদ সংখ্যা ১টি লোকবল নিয়োগ নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৯ নভেম্বর ২০২৬ আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট https://plan-international.org আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পদের নাম: ডেপুটি ডিরেক্টর বিভাগ: রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা। ইংরেজিতে মৌখিক ও লিখিত যোগাযোগের ক্ষেত্রে কার্যকর দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: কক্সবাজার বেতন: ৩১৫,১৮৯ থেকে ৩৮৬,৩৮৩ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং দুটি উৎসব বোনাস, কর্মী, জীবনসঙ্গী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা ব্যয় কভারেজ, ছুটির প্রাপ্যতা, গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ, কর্মীর জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬