তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছেন তারা।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শাহবাজ শরিফ।তিনি বলেন, ‘টেকসই শান্তির একমাত্র পথ হলো সংলাপ, সংযম, উত্তেজনা প্রশমন এবং ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা।’পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামাবাদ সমঝোতার আওতায় অর্জিত ঐকমত্যের ভিত্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।সূত্র: আলজাজিরা