প্রকাশ :: ... | ... | ...

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা


সংযুক্ত ছবি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন। নিচে বিভাগ অনুযায়ী প্রার্থীদের নাম তুলে ধরা হলো- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির। এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খাদিমুল ইসলাম। রাজশাহী বিভাগ রাজশাহীর গোদাগাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুল রহমান, চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু মাসুদ, নওগাঁর নেয়ামতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশাল আহমেদ, বাদলগাছীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদ মোর্শেদ আজম ও ধামুরহাটে পৌর মেয়র প্রার্থী মাহফুজার রহমান চৌধুরী রুবেল। এদিকে বগুড়ার শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়ায় পৌরসভায় মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক, বগুড়া সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এম জেড শাহরিয়ার, নাটোর সদর পৌরসভায় মেয়র প্রার্থী আব্দুল মান্নান, পাবনার চাটমোহর পৌরসভায় মেয়র প্রার্থী খন্দকার আক্তার হোসেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোশারফ আদনান ও উল্লাপাড়া পৌরসভায় মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আল-মামুন লিয়ন। সিলেট বিভাগ হবিগঞ্জের আজমিরিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. কামাল আহমেদ, হবিগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী, মৌলভীবাজারের রাজনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেদ হাসান, কুলাউড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রুকিয়ান, সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ আহমেদ, কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন ইউনূস, ওসমানী নগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ও গোয়াইনঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনসুরুল হাসান। ময়মনসিংহ বিভাগ শেরপুর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, সদর পৌর মেয়র প্রার্থী নূর ইসলাম, জামালপুর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মো. শামিম, নেত্রকোণার খালিয়াজুড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মুশফিকুর রহমান মিন্টু, বারহাট্টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল হক চৌধুরী বাবলু, নেত্রকোণা সদর পৌরসভায় মেয়র প্রার্থী সোহাগ মিয়া প্রিতম, ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ভালুকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম, হালুয়াঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু হেলাল ও ধোবাউড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল্লাহ। ঢাকা বিভাগ (উত্তর) কিশোরগঞ্জ সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আহনাফ সাইদ খান, তাড়াইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকরাম হোসেন, করিমগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী খায়রুল কবির, ঢাকার সাভারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাবদুল্লাহ রনি, মানিকগঞ্জ সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম, দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আব্দুল্লাহ, টাঙ্গাইলের কালিহাতিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেহদী হাসান, টাঙ্গাইল পৌরসভায় মেয়র প্রার্থী মাসুদুর রহমান রাসেল, ভূঞাপুর পৌরসভায় মেয়র প্রার্থী হাসান ইমাম তালুকদার, শফিপুর পৌরসভায় মেয়র প্রার্থী মাওলানা আনসার আলী, নরসিংদী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফ ইবনে সারওয়ার ও গাজীপুরের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শোয়েব মিয়া। ঢাকা বিভাগ (দক্ষিণ) নারায়ণগঞ্জের সেনারগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তুহিন মাহবুব ও মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ। ফরিদপুর বিভাগ ফরিদপুরের নগরকান্দায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সবুজ, নগরকান্দা পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল হুদা, ফরিদপুর পৌরসভায় মেয়র সাইদ খান, মাদারীপুর পৌরসভায় মেয়র প্রার্থী মো. হাসিবুল্লাহ ও গোপালগঞ্জে পৌরসভায় মেয়র প্রার্থী ফেরদৌম আমেনা। খুলনা বিভাগ কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম বাদশা, ভেড়ামারায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস টনি, বাগেরহাটের চিতলমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক হোসেন, ফকিরমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাবিব আহমেদ, মোংলা পৌরসভার মেয়র প্রার্থী মো. রহমত উল্লাহ, বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার, যশোরে বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইয়াহিয়া জিসান, নোয়াপাড়া পৌরসভায় মেয়র প্রার্থী শাহজাহান কবির, খুলনার চালনায় মেয়র প্রার্থী এস এম এ রশিদ, চুয়াডাঙ্গা সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার বিপ্লব, জীবননগর পৌরসভায় মেয়র প্রার্থী সোহেল পারভেজ, মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র প্রার্থী শাকিল আহমেদ ও ঝিনাইদহ পৌরসভায় মেয়র প্রার্থী তারেকুল ইসলাম। কুমিল্লা বিভাগ চাঁদপুর সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. রশিদ গাজী, মতলব উত্তরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস আলী, কুমিল্লার হোমনা পৌরসভায় মেয়র প্রার্থী মো. রাজু সরকার, ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আমিনুল হক চৌধুরী, বাঞ্ছারামপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মাইনুদ্দিন ও আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ডালিম।