প্রকাশ :: ... | ... | ...

উপ-নির্বাচনে হবে না গণভোট: ইসি সচিব


সংযুক্ত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট আয়োজন করা হবে না বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (১১ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সভার পর তিনি বলেন, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোটগ্রহণের কোনো ব্যবস্থা করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের সময় আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে।