পিরোজপুরে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ সোহাগ মীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহাগ মীর পিরোজপুর সদর উপজেলার আলামকাঠি এলাকার মৃত সালাম মীরের ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সোহাগের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে তিনটি তাজা ককটেল ও ককটেল তৈরির বিস্ফোরকজাতীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আটক সোহাগ মীর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।