প্রকাশ :: ... | ... | ...

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান


সংযুক্ত ছবি

চার মাস বিরতির পর সাগর জাহানের অতল ভালোবাসা নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারহান আহমেদ জোভান। অবসরে লিখেছেন চারটি চিত্রনাট্য। সেসব নিয়ে গত রোববার প্রথম আলোর মুখোমুখি হন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম.ফেসবুকে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন দেখলাম, কবে ফিরেছেন?ফারহান আহমেদ জোভান: কদিন হলো ফিরেছি।.হঠাৎ বিরতি কেন নিয়েছিলেন?ফারহান আহমেদ জোভান: প্রতিবছর ঈদুল আজহার পর একটি ব্রেক নেওয়ার চেষ্টা করি। সেটা দেড় থেকে দুই মাসের। কিন্তু এবার ব্রেকটা চার মাসের বেশি হয়ে গেছে। মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে টানা কাজের পর প্রতিবছর এই ব্রেক নিজের জন্যই দরকার মনে করি। এ ছাড়া একজন শিল্পী হিসেবে ব্যস্ততার বাইরে নিজেকে ও পরিবারকে সময় দিতে পারি। তা ছাড়া নিজেকে, নিজের জায়গাকে বোঝার জন্যও বিরতি দরকার। শিল্পী হিসেবে বিরতি আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অনেক কিছু ভাবায়।.এবার কী ভাবিয়েছে?ফারহান আহমেদ জোভান: এ সময় এমন না যে গৃহবন্দী ছিলাম। দেশের বাইরে গিয়েছি, নিজের মতো করে ঘুরেছি। যুক্তরাষ্ট্রে একটি পুরস্কার আয়োজনে অংশ নিয়েছি। বসে থাকিনি, নিজেকে নিয়েই বেশি ভেবেছি। আমার কাজ, আমার অবস্থান, আমি কোথায় আছি, কী করছি, কী করা উচিত—সেগুলো আমাকে নতুন করে ভাবিয়েছে।.এ সময়ে কোন ৫টি সিনেমা সবচেয়ে বেশি ভালো লেগেছে?ফারহান আহমেদ জোভান: সবচেয়ে বেশি ভালো লেগেছে সিরিজ, যেমন স্কুইড গেম দেখা ছিল না, সেটা দেখলাম। সত্য ঘটনার ওপর বেজ করে নির্মিত সিরিজ মনস্টার। মুসাফির ক্যাফে ভালো লেগেছে। এ ছাড়া ইরফান খান আমার পছন্দের একজন অভিনেতা। তাঁর অভিনয় অনেক ন্যাচারাল। বেশ আগের তাঁর একটি সিনেমা হিন্দি মিডিয়াম দেখলাম। এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় দাগি দেখলাম। (আফরান) নিশো ভাইয়ের মুভিটা সুন্দর ছিল। অনেক গল্প, চরিত্র জমা হয়ে আছে; সেখানে কোনো গল্পগুলো গুরুত্ব দিচ্ছেন? সব সময় গতানুগতিক নয়, ভিন্নতা রয়েছে, এমন গল্পে কাজ করতে চাই। নতুনত্ব রয়েছে, এমন গল্পগুলোকেই প্রাধান্য দিচ্ছি। অনেক গল্প পছন্দ হয় নাই, সেগুলো না করে দিয়েছি। কী কী কাজ করব, সেটার একটা লিস্টও করেছি। মাঝে আমিও কিছু চিত্রনাট্য লিখেছি।.আগে চিত্রনাট্য লিখেছেন?ফারহান আহমেদ জোভান: সেভাবে লেখা হয়নি। সময় পাই না। এবার হাতে সময় ছিল। এ কারণে একসঙ্গে চারটি চিত্রনাট্য লিখেছি। গল্প চিন্তা করতে, চিত্রনাট্য লিখতে আমার ভালো লাগে।কখনো কি মনে হয়, বেশিসংখ্যক নাটকে অভিনয় করা হয়ে গেছে?নাটক অনেক বেশি করে ফেলেছি, এটা কখনোই মনে হয় না। বরং এখন আগের চেয়ে নাটক আরও কমিয়ে দিয়েছি। তবে ক্যারিয়ারের শুরু থেকে যদি ধরি, তাহলে সংখ্যাটা বেশি। অনেক কাজ না করলেও পারতাম। তবে কোনো কিছু নিয়ে আফসোস হয় না।.অবসরে বেশ কিছু জায়গা ঘুরলেন, কোন জায়গা বেশি ভালো লেগেছে?ফারহান আহমেদ জোভান: ছুটিতে দুইবার যুক্তরাষ্ট্রে গিয়েছি। নিউইর্য়ক, নিউজার্সির অনেক জায়গাই আমার খুব পছন্দ। নায়াগ্রা ফলসে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এবারই প্রথমবার মেক্সিকো গেলাম। সুন্দর একটি দেশ। খুবই ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে তুরস্ক। ইস্তাম্বুলের বেশ কিছু জায়গায় ঘুরেছি, ভালো লেগেছে। ইউরোপ, এশিয়া—দুই জায়গার ফিলই এ দেশে পেয়েছি। আরেকটা দেশে গিয়েছিলাম—শ্রীলঙ্কা, সেখানের মানুষ অনেক ভালো। তারা যে শিক্ষিত জনগোষ্ঠী, এটা তাদের আচার-আচরণে বোঝা যায়। সেখানেও ভালো সময় কাটিয়েছি। আসলে নিজের মতো থাকা, অন্য দেশের কালচার, জীবনযাপন নানা কিছু দেখতে আমার ভালো লাগে।.এক সিনেমায় কত টাকা নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা.আপনার জুনিয়র শিল্পী খায়রুল বাসারের বেশ প্রশংসা করলেন।ফারহান আহমেদ জোভান: আমার জুনিয়র বা নেক্সট ব্যাচের যারা, তারা কতটা ভালো করছে—বরাবরই সেই খবর রাখার চেষ্টা করি। এখন তো ফেসবুকের মাধ্যমে সবার কাজ সম্পর্কে জানা যায়, দেখা হয়। অনেকেই ভালো করছে। যার কাজ ভালো লাগে, পারসোনালি তাকে জানাই। দেখা হলেই কাজটি সম্পর্কে জানাই। এমনও হয়েছে, ফোন নম্বর না থাকলে সংগ্রহ করে যোগাযোগ করি। এটা আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হয়।.কেন?ফারহান আহমেদ জোভান: সিনিয়র হিসেবে আমার মনে হয়, জুনিয়রদের ইন্সপায়ার করা জরুরি। কাজ ভালো হলে সেটা জানানো দায়িত্ব মনে করি।.সিনিয়রদের কাছ থেকে এমন প্রশংসা আপনি কতটা পেয়েছেন?ফারহান আহমেদ জোভান: সমসাময়িক অন্যরা পেয়েছে কি না জানি না। কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি। সিনিয়রদের কাছ থেকে কোনো অনুপ্রেরণাও পাইনি। ‘তোমার কাজ ভালো হয়েছে,’ এমনটা শুনিনি। কিন্তু আমি খুব চাইতাম, সিনিয়ররা আমার কাজ দেখে ভালো না লাগলে বকা দিক, ভালো লাগলে প্রশংসা করুক। ১৩ বছরের ক্যারিয়ারে সিনিয়রদের কাছে থেকে অনুপ্রেরণামূলক কোনো কিছু পাইনি।