প্রকাশ :: ... | ... | ...

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী


সংযুক্ত ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন আসিফ নজরুল।পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’তিনি আরো লেখেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ অবস্থায় তার ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় তারা কোনো অভিযোগ পাননি। ঘটনাটি সম্ভবত শেরেবাংলা নগর থানা এলাকায় ঘটেছে বলে জানান তিনি।