প্রকাশ :: ... | ... | ...

চমকের রহস্যময় ফেসবুক পোস্টে নেট দুনিয়ায় শোরগোল


সংযুক্ত ছবি

অভিনয় আর নানা বিতর্কের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কাজের খবরের বাইরে হঠাৎ করে দেওয়া তার একটি রহস্যময় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শোবিজ পাড়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা।আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লিখেছেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’ঠিক কী বিষয় নিয়ে হঠাৎ তার এই নীরবতা ভাঙার ঘোষণা, সে বিষয়ে পোস্টে কোনো স্পষ্ট আভাস দেননি এই অভিনেত্রী। তার এই রহস্যময় বার্তার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন। কেউ অনুমান করছেন, হয়তো ব্যক্তিগত বা সংসারজীবন নিয়ে বড় কোনো মুখ খুলবেন তিনি। আবার অনেক অনুসারী কমেন্টবক্সে তাকে সাহস যুগিয়ে লিখেছেন—‘যা-ই হোক, বিষয়টি এবার স্পষ্ট করে সামনে আনা উচিত।’উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে মূলত পাদপ্রদীপে আসেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয়ে এসে ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের একটি নাচনির্ভর মিউজিক ভিডিওতেও নজর কেড়েছিলেন তিনি।এখন দেখার বিষয়, অভিনেত্রী চমক তার এই রহস্যময় পোস্টের মাধ্যমে ঠিক কী প্রকাশ করতে চলেছেন এবং তা শোবিজ অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলে।