দুপুরে গরম ভাতের সঙ্গে এক টুকরো নদীর রুই মাছ। ঝোলের মধ্যে মাছের টুকরোটা ভেঙে ভাতের সঙ্গে মিশিয়ে মুখে তুলতেই কেমন একটা আলাদা স্বাদ! অথচ বাজার থেকে কেনা চাষের রুই মাছ দিয়ে একইভাবে রান্না করলেও মনে হয়, স্বাদটা যেন ঠিক জমল না। মাছ তো মাছই। তাহলে নদীর মাছ আর পুকুরে চাষ করা মাছের স্বাদে এত পার্থক্য কেন? এটা কি শুধু আমাদের মনের ভুল, নাকি মাছের শরীরেই আসলেই লুকিয়ে আছে স্বাদের কোনো রহস্য? চলুন, জানার চেষ্টা করি।আমরা যখন মাছের এক টুকরো মুখে দিই, তখন শুধু জিব দিয়ে তার স্বাদ বুঝি না। নাকও বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। মাছের স্বাদ তৈরি হয় কয়েকটি অনুভূতির মিলিত প্রভাবে। জিবের স্বাদগ্রাহী কোষ মিষ্টি, টক, নোনতা, তিতা ও উমামি স্বাদ শনাক্ত করে। অন্যদিকে মাছ থেকে বের হওয়া নানা গন্ধের অণু শনাক্ত করে নাক। এই গন্ধ আর স্বাদের মিলিত অনুভূতিই খাবারকে করে তোলে সুস্বাদু।.গুচি বাইম ও তারা বাইম কী আলাদা মাছ.মাছের স্বাদ তৈরি হয় কয়েকটি অনুভূতির মিলিত প্রভাবে। জিবের স্বাদগ্রাহী কোষ মিষ্টি, টক, নোনতা, তিতা ও উমামি স্বাদ শনাক্ত করে। অন্যদিকে মাছ থেকে বের হওয়া নানা গন্ধের অণু শনাক্ত করে নাক।.মাছের মাংসে এমন অনেক রাসায়নিক উপাদান থাকে, যেগুলো তার স্বাদ তৈরি করে। যেমন গ্লুটামেট নামে একটি উপাদান উমামি স্বাদ তৈরি করে। উমামিকে বলা যায় সুস্বাদু বা ঝোলের মতো স্বাদ। মাছের মাংসে থাকা ইনোসিন মনোফসফেটও উমামি স্বাদ বাড়াতে সাহায্য করে। এ ছাড়া গ্লাইসিন ও অ্যালানিনের মতো অ্যামিনো অ্যাসিড মাছের স্বাদে মিষ্টি ভাব আনতে পারে।খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ গোলাম সারোয়ার ও তাঁর সহকর্মীরা ২০১৩ সালে মাছ ও মৎস্যজাত খাবারের স্বাদ তৈরির উপাদান নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, গ্লুটামেট, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড এবং আইএমপির মতো নিউক্লিওটাইড মাছের স্বাদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মাছের প্রজাতি, পরিবেশ ও প্রক্রিয়াজাত করার পদ্ধতি অনুযায়ী এসব উপাদানের পরিমাণ বদলে যায়। অর্থাৎ সব মাছের স্বাদ এক রকম হওয়ার কথাও নয়।.পারশে মাছ কীভাবে এত দ্রুত বংশবিস্তার করে.মাছের মাংসে এমন অনেক রাসায়নিক উপাদান থাকে, যেগুলো তার স্বাদ তৈরি করে। যেমন গ্লুটামেট নামে একটি উপাদান উমামি স্বাদ তৈরি করে। উমামিকে বলা যায় সুস্বাদু বা ঝোলের মতো স্বাদ।.খাবার বদলালে স্বাদও বদলায়নদীর মাছ সাধারণত নিজের খাবার নিজেই খুঁজে নেয়। পানিতে থাকা শৈবাল, জলজ উদ্ভিদ, ছোট প্রাণী, পোকামাকড়সহ এসব খাবারের বিভিন্ন উপাদান মাছের শরীরে জমা হয়। একেক নদীতে খাবারের ধরন একেক রকম। ফলে এক পরিবেশের মাছের শরীরে যে ধরনের স্বাদ ও গন্ধ তৈরির উপাদান জমবে, অন্য পরিবেশের মাছের শরীরে তা নাও হতে পারে।অন্যদিকে চাষের মাছ সাধারণত নির্দিষ্ট খাবার খেয়ে বড় হয়। মাছের খাবার তৈরিতে ভুসি, খৈল, শস্যজাত উপাদান কিংবা বিভিন্ন প্রোটিন ও চর্বির উৎস ব্যবহার করা হয়। খাবারের এই উপাদানগুলো মাছের শরীরের চর্বি, অ্যামিনো অ্যাসিড ও গন্ধ তৈরির রাসায়নিক উপাদানের ওপর প্রভাব ফেলতে পারে।এমনকি মাছের খাবার বদলালে স্বাদও বদলাতে পারে। ২০২২ সালে অ্যাকুয়াকালচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় চাষের একটি প্রজাতির মাছকে ভিন্ন ভিন্ন তেলযুক্ত খাবার খাইয়ে পরীক্ষা করা হয়েছিল। গবেষকেরা দেখেছেন, খাবারের গঠন বদলানোর সঙ্গে মাছের মাংসে স্বাদ তৈরির নিউক্লিওটাইড, অ্যামিনো অ্যাসিড ও গন্ধের উপাদানেও পরিবর্তন এসেছে। অর্থাৎ চাষের মাছের স্বাদ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে মাছকে কী খাওয়ানো হচ্ছে তার ওপর।.নদীর ভেটকি আর সমুদ্রের কোরাল কি একই মাছ.অন্যদিকে চাষের মাছ সাধারণত নির্দিষ্ট খাবার খেয়ে বড় হয়। মাছের খাবার তৈরিতে ভুসি, খৈল, শস্যজাত উপাদান কিংবা বিভিন্ন প্রোটিন ও চর্বির উৎস ব্যবহার করা হয়।.কাদার গন্ধ আসে কোথা থেকেচাষের মাছ খেতে গিয়ে অনেকেই একটা অভিযোগ করেন, মাছের মধ্যে কেমন যেন কাদার গন্ধ! এই গন্ধের পেছনে আছে দুটি রাসায়নিক পদার্থ। জিওসমিন ও ২-মিথাইলআইসোবর্নিওল। নাম দুটি কঠিন মনে হলেও কাজটা বেশ সহজ। পানিতে থাকা কিছু ব্যাকটেরিয়া ও নীলাভ-সবুজ শৈবালজাতীয় অণুজীব এসব পদার্থ তৈরি করতে পারে। এদের উপস্থিতি বেশি হলে পানিতে স্যাঁতসেঁতে মাটি বা কাদার মতো গন্ধ তৈরি হয়। মাছ সেই পানিতে থাকলে ফুলকার মাধ্যমে পদার্থগুলো শরীরে প্রবেশ করতে পারে। পরে মাছের চর্বিযুক্ত টিস্যুতেও এগুলো জমা হয়। ফলে রান্নার পরও মাছের মধ্যে মাটির মতো গন্ধ থেকে যেতে পারে।২০২২ সালে মেরিন পলিউশন বুলেটিন সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় জিওসমিন ও ২-মিথাইলআইসোবর্নিওলকে চাষের মাছের অনাকাঙ্ক্ষিত গন্ধ ও স্বাদের বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, পানিতে এই পদার্থের পরিমাণ খুব কম হলেও মানুষের নাক তা শনাক্ত করতে পারে।তবে এই কাদার গন্ধের জন্য শুধু মাছ চাষকে দায়ী করা ঠিক হবে না। নদী বা হ্রদের পানিতেও এসব পদার্থ তৈরি হতে পারে। অর্থাৎ নদীর মাছেও মাঝেমধ্যে এমন গন্ধ পাওয়া যেতে পারে। ভালো ব্যবস্থাপনায় চাষের পুকুরের পানির মান নিয়ন্ত্রণ করা যায়। মাছ বিক্রির আগে কিছুদিন পরিষ্কার পানিতে রাখলেও শরীরে জমে থাকা এসব গন্ধের উপাদান কমানো সম্ভব।.শিং মাছ মাটির নিচেও বেঁচে থাকে কীভাবে.চাষের মাছ খেতে গিয়ে অনেকেই একটা অভিযোগ করেন, মাছের মধ্যে কেমন যেন কাদার গন্ধ! এই গন্ধের পেছনে আছে দুটি রাসায়নিক পদার্থ। জিওসমিন ও ২-মিথাইলআইসোবর্নিওল।.মাছের শরীরের গঠনও গুরুত্বপূর্ণশুধু গন্ধ বা খাবারের উপাদান নয়, মাছের মাংসের গঠনও স্বাদ পাওয়ার অভিজ্ঞতা বদলে দেয়। কোনো মাছের মাংস নরম, কোনোটি আবার বেশ আঁশযুক্ত ও দৃঢ়। মুখে দিয়ে চিবোলে একেক মাছের অনুভূতিও একেক রকম।মাছের মাংসের দৃঢ়তা বা নরম ভাব নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে পেশির তন্তু, পেশির কোষগুলোকে ধরে রাখা যোজক কলা এবং পেশির ভেতরে জমা চর্বির পরিমাণ। মাছের প্রজাতি, বয়স ও বেড়ে ওঠার পরিবেশ এসব বৈশিষ্ট্যকে প্রভাবিত করতে পারে। ২০২৩ সালে প্রকাশিত একটি পর্যালোচনা গবেষণায় মাছের মাংসের গঠন ও দৃঢ়তার ক্ষেত্রে এই তিনটি উপাদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে।নদীতে মাছকে খাবার খুঁজে বেড়াতে হয়, স্রোতের সঙ্গে চলতে হয়। অন্যদিকে পুকুরে চাষের মাছের পরিবেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। তাই তাদের বেড়ে ওঠার ধরনও আলাদা হতে পারে। তবে শুধু এই কারণে নদীর সব মাছের মাংস শক্ত আর চাষের সব মাছের মাংস নরম হয়, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। প্রজাতি ও চাষের পদ্ধতিভেদে পার্থক্য অনেকটাই বদলে যায়।.বাতাসের মধ্যে থেকে আমরা যেভাবে পানি দেখি, পানিতে থেকে মাছ কি সেভাবে বাতাস দেখে.মাছের মাংসের দৃঢ়তা বা নরম ভাব নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে পেশির তন্তু, পেশির কোষগুলোকে ধরে রাখা যোজক কলা এবং পেশির ভেতরে জমা চর্বির পরিমাণ।.গবেষকেরাও কি নদীর মাছকে এগিয়ে রাখছেনবিজ্ঞানীরা বিষয়টি নিয়ে সরাসরি পরীক্ষা করেছেন। ২০২৬ সালের ২৪ নভেম্বর প্রকাশিত একটি গবেষণায় পাকিস্তানের বাহাওয়ালপুর অঞ্চলের তিন প্রজাতির কার্প মাছ নিয়ে পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল রুই, কাতলা ও মৃগেল। গবেষকেরা নদী থেকে ধরা এবং পুকুরে চাষ করা মাছের মাংসের স্বাদ, রং, কোমলতা, রসালো ভাবসহ বিভিন্ন বৈশিষ্ট্য পরীক্ষা করেন। ১৫ জন প্রশিক্ষিত পরীক্ষককে না জানিয়ে মাছের নমুনা পরিবেশন করা হয়েছিল, যাতে মাছটি কোথা থেকে এসেছে তা তাঁদের মতামতকে প্রভাবিত করতে না পারে।ফলাফলে দেখা যায়, পরীক্ষকেরা নদীর মাছকে স্বাদসহ বেশ কয়েকটি বৈশিষ্ট্যে বেশি নম্বর দিয়েছেন। বিশেষ করে নদীর রুইয়ের স্বাদ ও সামগ্রিক গ্রহণযোগ্যতার নম্বর ছিল সবচেয়ে বেশি। গবেষণাটিতে ২০০ জন সাধারণ ক্রেতা ও জেলের মতামতও নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৬১ শতাংশ নদীর মাছ পছন্দ করেছেন।তবে এখানেই একটা কথা মনে রাখা দরকার। গবেষণাটি নির্দিষ্ট অঞ্চলের তিনটি প্রজাতির মাছ নিয়ে করা হয়েছে। তাই এর ফল দিয়ে বলা যাবে না, পৃথিবীর সব নদীর মাছ সব সময় চাষের মাছের চেয়ে সুস্বাদু। অন্যদিকে জার্মানির লেক কনস্ট্যান্সের একটি মাছ নিয়ে ২০১৭ সালের গবেষণায় দেখা গিয়েছিল, কিছু বৈশিষ্ট্যে চাষের মাছও ভালো করেছে। এমনকি পরীক্ষকেরা চাষের মাছের রং বেশি পছন্দ করেছিলেন। অর্থাৎ সব ক্ষেত্রে নদীর মাছই এগিয়ে থাকবে, এমন কোনো বৈজ্ঞানিক নিয়ম নেই।.ছুরি মাছ কি বিদ্যুৎ তৈরি করতে পারে.ফলাফলে দেখা যায়, পরীক্ষকেরা নদীর মাছকে স্বাদসহ বেশ কয়েকটি বৈশিষ্ট্যে বেশি নম্বর দিয়েছেন। বিশেষ করে নদীর রুইয়ের স্বাদ ও সামগ্রিক গ্রহণযোগ্যতার নম্বর ছিল সবচেয়ে বেশি।.তাহলে নদীর মাছের স্বাদ বেশি লাগে কেনএবার আসি আসল কথায়। নদীর মাছ খেতে ভালো লাগার পেছনে একটিমাত্র কারণ নেই। মাছ কী খেয়েছে, কোথায় বড় হয়েছে, তার শরীরে কী ধরনের চর্বি ও অ্যামিনো অ্যাসিড জমেছে, পানির মান কেমন ছিল; এই সবকিছুই স্বাদে প্রভাব ফেলে। মাছের মাংসের গঠন ও টাটকা থাকার বিষয়টিও গুরুত্বপূর্ণ।এর সঙ্গে যোগ হয় আমাদের নিজেদের অভ্যাস ও স্মৃতি। ছোটবেলায় গ্রামের বাড়িতে খাওয়া নদীর মাছের স্বাদ হয়তো এখনো মনে আছে। সেই স্মৃতি থেকেই নদীর মাছের প্রতি আলাদা টান তৈরি হতে পারে। আবার মাছটি নদীর বলে জানলে খাওয়ার আগেই আমাদের মনে তার স্বাদ সম্পর্কে একটা প্রত্যাশা তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, খাবার সম্পর্কে আগে থেকে থাকা ধারণা ও পছন্দও স্বাদ বিচার করার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না। নদীর মাছ কিনে যদি কয়েক দিন ঠিকভাবে সংরক্ষণ না করা হয়, তার স্বাদ ও গুণমান নষ্ট হতে পারে। অন্যদিকে পরিষ্কার পানিতে ভালোভাবে চাষ করা, সঠিক খাবার পাওয়া এবং টাটকা অবস্থায় বাজারে আসা মাছের স্বাদও দারুণ হতে পারে। তাই শুধু নদীর মাছ বলেই সেটি সব সময় ভালো হবে, এমন নয়।সূত্র: স্প্রিঙ্গার নেচার.চিতল মাছ কি সত্যিই জীবন্ত জীবাশ্ম