পররাষ্ট্র উপদেস্টা মো. তৌহিদ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধে জাতিসংঘকে যে চিঠি আওয়ামী লীগ দিয়েছে তাতে কোন কাজ হবে না বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ঢাকা দপ্তরে পাঠানো চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই অভিমত দেন। তৌহিদ হোসেন কয়েকজন প্রতিবেদককে বলেন, জাতিসংঘকে দেয়া আওয়ামী লীগের এ ধরণের চিঠিতে কোন কাজ হবে না।
প্রসঙ্গত বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে গত ১ নভেম্বর বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী।
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনের মধ্যে
মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ অনুমোদন
তিনি ওই চিঠির অনুলিপি জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মানবাধিকার পরিষদসহ জাতিসংঘের কাজে যুক্ত ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দিয়েছেন।
বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে গত শনিবার জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ।
ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর দলের পক্ষে এ চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের।
উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার অভিযোগের মুখে থাকা আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত। সেই প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হবে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।